আজ ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস

আজ ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস

আজ ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবছর প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য ‘Digital Equity for All Ages’ অর্থাৎ, ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’ শ্লোগান নিয়ে বিশ্বের সব দেশের মতো বাংলাদেশেও আজ শুক্রবার উদ্‌যাপিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।

বাংলাদেশের সামাজিক ‘নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম’-এ প্রবীণদের অন্তর্ভুক্তির সংখ্যা বাড়ানো হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে সংবিধানে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত ১৫(ঘ) অনুচ্ছেদ সংযুক্ত করেন। এ ধারাবাহিকতায় ১৯৯৬ সালে তৎকালীন সরকার বয়স্কভাতা কর্মসূচি প্রবর্তন করে যার আওতায় ২০২০-২১ অর্থবছরে প্রান্তিক পর্যায়ে প্রায় ৪৯ লক্ষ প্রবীণ নাগরিক ভাতা পেয়েছেন। চলমান অর্থবছরে এর আওতা আরো বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, প্রবীণ জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার একটি অবিচ্ছেদ্য অংশ। তাঁরা কর্মময় জীবনে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং আন্তরিকতার সঙ্গে দেশ তথা নিজ নিজ পরিবার ও সমাজ গঠনে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। প্রবীণদের জীবনসায়াহ্নে তাঁদের যথাযথভাবে দেখাশুনা করা এবং তাঁদের কল্যাণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া রাষ্ট্র, পরিবার তথা সমাজের দায়িত্ব। আওয়ামী লীগ সরকার প্রবীণদের সার্বিক কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষায় জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ প্রণয়ন, পিতা-মাতার ভরণ পোষণ আইন ২০১৩ প্রণয়ন, ৫৭ লক্ষ ১ হাজার প্রবীণ ব্যক্তিকে মাসিক ৫০০ টাকা হারে বয়স্ক ভাতা, ২৪ লক্ষ ৭৫ হাজার জনকে ৫০০ টাকা হারে বিধবা এবং স্বামী নিগৃহীতা ভাতা প্রদান করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।