মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন (বুলবুল) মধুখালী উপজেলায় নানাবিধ কর্মসূচি গ্রহণ করেন।
বৃহস্পতিবার (৩০-০৯-২০২১)ইং দুপুরে তিনি মধুখালী পৌরসভার সাধারণ সম্পাদক মির্জা আকতারুজ্জামান খোকনের বাড়িতে মধ্যাহৃ ভোজে অংশগ্রহন শেষে গোন্দারদিয়া সাতানির মাঠে হা-ডু-ডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আঃ আব্দুল ছালাম মিয়া ।
বিকেলে তিনি মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ শহিদুল ইসলামের সঙ্গে দীর্ঘক্ষন মধুখালী উপজেলার উন্নয়ন কল্পে নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, ফরিদপুর জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম সহ সাংবাদিক ও সুধিসমাজের লোকজন সহ আরো অনেকে।




