২-০ গোলের জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

অনলাইন ডেস্ক

নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে সার্বিয়ার মুখোমুখি হয় রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১২ টায় গ্রুপ ‘ই’র ম্যাচটি শুরু হয়।

এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ৩৬ মিনিটে ফিলিপে কুতিনহোর সহযোগিতায় দারুণ এক গোল করেন পাওলিনহো। এক গোলে করে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। এরপর দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬৮ মিনিটে আরও একটি গোল করে ব্রাজিল। এবারের গোলের নায়ক থিয়াগো সিলভা।

ম্যাচের শেষর দিকে কয়েকটি পাল্টাপাল্টি আক্রমন হলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি। অবশেষে রেফারির শেষ বাঁশিতে ২-০ গোলের জয় নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ব্রাজিল।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।