চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে মাটিতে নামালো দ.কোরিয়া। জোয়াকিম লোর শিষ্যদের বিদায়ে দ্বিতীয় রাউন্ডে নাম লেখালো মেক্সিকো ও সুইডেন। এক জয় ও দুই হারে তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
দ. কোরিয়া ২-০ জার্মানি
শক্তিশালী জার্মানির বিপক্ষে ২-০ গোলের বড় ব্যবধানে জয় পেল দ. কোরিয়া।এই জয়ে শেষ ষোলতে নাম লেখাতে ব্যর্থ হল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। কোরিয়ানদের রক্ষণভাগ ব্যস্ত রাখলেও গোল করতে ব্যর্থ হয় জার্মানরা। খেলার অধিকাংশ সময় নিজেদের দখলে বল রেখেছিল জোয়াকিম লোর ছাত্ররা।কোরিয়া খেলার ইনজুরি টাইমে জার্মানির জালে দু’বার বল জড়ায়। ৯৩ মিনিটে গোল করেন কিম ইয়াং গুন ও কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন ৯৬ মিনিটে সন হিউন।



