× Banner
সর্বশেষ
কক্সবাজারের সমুদ্রসম্পদ, ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ – রাশেদ খাঁন দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার – পর্যটনমন্ত্রী স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার স্ত্রীর দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত পাইকগাছায় নার্সারীতে গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা  মুসলিম ন্যাটো ঘোষণা মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা

পিআইডি

২৭তম বিসিএস সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
বিসিএস লিখিত পরীক্ষা

২৭ তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত ৩ হাজার ৫শত ৬৬ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা আগামী ১২ হতে ১৫ অক্টোবর পর্যন্ত ঢাকাস্থ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল,  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন  প্রতিষ্ঠান, জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচী আলাদাভাবে বিজ্ঞাপিত হয়েছে বলে কমিশন জানায়।

স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা অনলাইন ট্রেজারী চালানের (১৪৪১২৯৯) মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক পিএলসি এবং যে কোন রাষ্ট্রায়ত্ব ব্যাংকে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকায় জমা দিয়ে তার মূল কপি বোর্ডের নিকট দাখিল করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..