২৫ দল নিয়ে জোট করবেন এরশাদ

বিশেষ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জানিয়েছেন, তিনি বৃহত্তর জোট গঠনের জন্য যে উদ্যোগ নিয়েছেন তাতে ২৫টি রাজনৈতিক দল থাকতে পারে। এ বিষয়ে এ মাসেই তিনি সিদ্ধান্ত নেবেন।

আজ শুক্রবার দুপুরে পাঁচদিনের সফরে রংপুর এসে এইচ এম এরশাদ তাঁর পল্লীনিবাসের বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া অর্থ ফেতর দেওয়ার বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত সঠিক।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জোটে বোধ হয় ২৫টি দল আসছে, তার মধ্যে ছয়টি দল নিবন্ধিত আছে। আমি এ মাসেই সিদ্ধান্ত নেব।’

ব্যবসায়ীদের অর্থ ফেতর দেওয়ার বিষয়ে এইচ এম এরশাদ বলেন, ‘আদালত যে নির্দেশ দিয়েছেন, সেটা সঠিক। টাকা জোর করে নিয়েছিল তারা, সে জন্য আদালতের নির্দেশসঠিক বলে মনে করি এবং টাকাটা পেমেন্ট (প্রদান) করা উচিত।

’সুপ্রিম কোর্টের সামনে অবস্থিত ভাস্কর্য প্রসঙ্গে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমি হেফাজত করি না। তবে এই ধরনের মূর্তি অন্য কোনো হাইকোর্টের সামনে দেখিনি আজ পর্যন্ত। এটা গ্রিক মূর্তিও নয়, এটাতে শাড়ি পরানো আছে। সে জন্য এটা বোধ হয় ইসলামিক স্টেটের ওপর আঘাত লাগছে, কথাবার্তা বলছে এই জন্য।’এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয়, রংপুর জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

আগামীকাল শনিবার রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে মহানগর জাতীয় পার্টিরসম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে এরশাদের।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।