নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ বঙ্গোপসাগর এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এসময় মিয়ানমারের ৪ নাগরিককে আটক করেছে র্যাব। আটককৃত ইয়াবার মূল্য ২৪ কোটি টাকা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন। তিনি বলেন, বুধবার সকালে এ অভিযান চালানো হয়।





