বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়াবে ২১ জানুয়ারি। ক্যাটাগরিভিত্তিক খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি।
এবারের আসরে ৪০৬ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে। যেখানে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারের সংখ্যাই বেশি। নেই কোনো তারকা ক্রিকেটার।
এবারের বিপিএল তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে।
ক্যাটাগরি ‘এ’ তে জায়গা পেয়েছেন ১১ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ৭৫ হাজার ডলার। ক্যাটাগরি ‘বি’ এর ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে পাবেন ৫০ হাজার ডলার। ক্যাটাগরি ‘সি’ এর ক্রিকেটাররা পাবেন ৪০ হাজার ডলার করে। ক্যাটাগরি ‘ডি’তে জায়গা করে নেয়া ক্রিকেটাররা পাবেন ৩০ হাজার ডলার। ক্যাটাগরি ‘ই’তে ক্যাটাগরিভুক্ত ক্রিকেটাররা পাবেন ২০ হাজার ডলার করে।