× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

২০ বছর পর টেলিভিশনে বিদ্যা বালান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

বিনোদন ডেস্কঃ ১৯৯৫ সালের কথা। ‘কাহানি’ খ্যাত তারকা বিদ্যা বালান মাত্র অভিনয় ক্যারিয়ার শুরু করেছেন। ওই সময় তার জন্য বড় ব্রেক ছিল টিভি শো ‘হাম পাঞ্চ’। পাশাপাশি বেশকিছু আলোচিত মিউজিক ভিডিওতেও দেখা যায় জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেত্রীকে। নতুন খবর হল, বিদ্যা আবার ছোটপর্দায় ফিরছেন। এবার তাকে দেখা যাবে টক শো সঞ্চালনায়।

সম্প্রতি এক আন্তর্জাতিক প্রযোজনা সংস্থা বিদ্যাকে এ প্রস্তাব দেয়। তিনি অনুষ্ঠানের আইডিয়া পছন্দ করেন। এ বিষয়ে নির্মাতাদের কিছু পরামর্শ দেন। তারাও বিদ্যার পরামর্শ লুফে নিয়েছেন। ওই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্বরা হাজির থাকবেন। ইতোমধ্যে প্রযোজনা সংস্থাটি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত করেছে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে টক শোটি প্রচার হবে। তবে এ বিষয়ে ‘ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা বালান এখনই কিছু বলতে নারাজ। ভারতীয় হিন্দি টিভি চ্যানেলগুলোতে সেলিব্রেটি টক শো বেশ জনপ্রিয় অনুষ্ঠান। করণ জোহর থেকে অনুপম খের— অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব এ সব অনুষ্ঠান সঞ্চালনার সঙ্গে জড়িত।


এ ক্যটাগরির আরো খবর..