× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

২০ অভিবাসীর মৃত্যু তিউনিসিয়ার উপকূলে

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
২০ অভিবাসীর মৃত্যু তিউনিসিয়ার উপকূলে

নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২০ জন অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়েছে তিউনিসিয়ার উপকূলে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসীবোঝাই নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লামপেদুসা দ্বীপ যাওয়ার চেষ্টা করছিল। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর দেশটির ন্যাশনাল গার্ডের মুখপাত্র আলি আয়ারি বলেছেন, তিউনিসিয়ার কোস্টগার্ড পাঁচজনকে উদ্ধার করেছে। অন্যদের খোঁজে অভিযান চালানো হচ্ছে। নৌকাটিতে অতিরিক্ত যাত্রী এবং সেটির অবস্থা খারাপ ছিল বলেও জানান তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ বিন জেকরি বলেছেন, তিউনিসিয়ার উপকূলীয় শহর এস্ফ্যাক্সে ওই মৃতদেহগুলো খুঁজে পায় কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা। আয়ারি বলেন, যখন নৌকাটি ডুবে যায়, তখন সেটিতে ৪৫ জন আরোহী ছিল।

তিনি আরও বলেন, এস্ফ্যাক্সের উপকূল থেকে প্রায় ৬ মাইল দূরে ওই নৌকাটি ডুবে যায়। ২০ জনের মৃতদেহ এবং আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সাব-সাহারান আফ্রিকার মানুষ।

ইউরোপে উন্নত জীবনের খোঁজে এস্ফ্যাক্সকে অন্যতম একটি রুট হিসেবে বেছে নিয়েছে অভিবাসীরা। সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ এই পথ পাড়ি দেয়ার চেষ্টা করে। এই দুঃসাহসিক অভিযানে নেমে এ বছর ৬২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০১৪ সাল থেকে এই পথ পাড়ি দিতে গিয়ে অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এজন্য জাতিসংঘ এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসী রুট হিসেবে বর্ণনা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..