২০৪১ সালের আগেই দেশ হবে ‘সোনার বাংলা’  -তথ্যমন্ত্রী

২০৪১ সালের আগেই দেশ হবে ‘সোনার বাংলা’  -তথ্যমন্ত্রী
‘দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের  আগেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে বলে আশা করা যায়।’  বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে ল’ মেরিডিয়ান হোটেলে ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল -জেসিআই বাংলাদেশ’ এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
 
ড. হাছান জেসিআই তরুণদের বলেন, ‘শুধু নিজের বা নিজের পরিবারের জন্যই নয়, স্বপ্ন দেখতে হবে সমগ্র দেশ ও দেশের মানুষের জন্য। তাহলেই দেশ তার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছুবে।’ 
 
মন্ত্রী বলেন, ‘২০০৮ সালের খাদ্যঘাটতির বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যউদ্বৃত্তের দেশ। বঙ্গবন্ধুকন্যার সুদক্ষ নেতৃত্বে আমরা করোনা মোকাবিলা সক্ষমতায় দক্ষিণ এশিয়ায় প্রথম ও বিশ্বে ২০তম। দেশের এই অভূতপূর্ব অগ্রগতির ধারা অক্ষুন্ন রাখতে তারুণ্যের অমিত শক্তি সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বক্তব্য রাখেন। নবনির্বাচিত জেসিআই প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, ভাইস প্রেসিডেন্ট ইমরান কাদির, ফরচুন সু’জ এর চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ এসময় তরুণদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তৃতা দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।