× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

২০৩৫ সালে মহাকাশ স্টেশন স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠাতে চায় ভারত

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
india

২০৩৫ সালের মধ্যে মহাকাশ স্টেশন স্থাপন এবং ২০৪০ সাল নাগাদ পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য ঠিক করেছে বলে জানিয়েছে ভারত সরকার।

ভারত সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, ভারতের এখন নতুন এবং উচ্চাভিলাষী লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত। যার মধ্যে রয়েছে ২০৩৫ সাল নাগাদ ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’ (ভারতীয় মহাকাশ স্টেশন) স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে প্রথম ভারতীয়কে চাঁদে পাঠানো। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য, মহাকাশ সংস্থা চাঁদ অনুসন্ধান পরিকল্পনার একটি রোডম্যাপ তৈরি করবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে ওই পরিকল্পনার মধ্যে ২০৩৫ সাল নাগাদ একটি মহাকাশ স্টেশন নির্মাণের লক্ষ্যমাত্রা যোগ করার নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয়েছে।

গত আগস্ট মাসে প্রথম দেশ হিসেবে চাঁদের অপেক্ষাকৃত রহস্যময় দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ভারত। তারপর থেকে দেশটির মহাকাশ গবেষণা কার্যক্রমের পালে রীতিমতো জোর হওয়া লেগেছে। ভারতের অবতরণের মাত্র কয়েক দিন আগে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণে ব্যর্থ হয় রাশিয়ার একটি মহাকাশ যান। চাঁদ জয়ের পর ভারত সূর্য নিয়ে গবেষণার জন্য সেটি লক্ষ্য করে একটি রকেট পাঠায়। মোদি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের শুক্র গ্রহ ও মঙ্গল গ্রহে অভিযান পরিচালনার লক্ষ্যে কাজ করার আহ্বানও জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..