২০২৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে দেখা যাবে ইতালিকে আর কারা খেলবে জেনে নিন

২০২৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে দেখা যাবে ইতালিকে আর কারা খেলবে জেনে নিন

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। যোগ্যতা অর্জন পর্ব শেষে চূড়ান্ত হয়ে গিয়েছে অংশগ্রহণকারী ২০টি দল। তবে এখনও জানা যায়নি কবে থেকে বিশ্বকাপ শুরু হবে। ২০২৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে দেখা যাবে ইতালিকে। গতবার পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া আমেরিকাও খেলবে এবারের বিশ্বকাপে।

গতবারের মতো ফরম্যাটে খেলা হবে এবারের বিশ্বকাপও। ২০টি দলকে ভাগ করা হবে চার গ্রুপে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইট পর্বে। সুপার এইটে যোগ্যতা অর্জনকারী চার দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। সেই দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। গ্রুপ পর্ব এবং সুপার এইট পর্বে রাউন্ড রবিন ভিত্তিতে খেলা হবে।

গতবারের চ্যাম্পিয়ন হিসাবে এবার ঘরের মাঠে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারত। ২০২৪ সালে বার্বাডোজে হাড্ডাহাড্ডি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারায় রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ট্রফি জেতার পরই টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা।আসন্ন বিশ্বকাপে আয়োজক দেশ হিসাবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা।

গত বিশ্বকাপের ফলাফলের ভিত্তিতে সেরা সাত দল হিসাবে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা। আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড। বাকি দলগুলি যোগ্যতা অর্জন পর্বের বেড়া টপকে জায়গা করে নিয়েছে টি–টোয়েন্টি বিশ্বকাপে। তাদের মধ্যে এই প্রথমবার বিশ্বকাপে খেলবে ইতালি।

টি–টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ২০ দল হল ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি, নামিবিয়া, জিম্বাবোয়ে, ওমান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।