× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক

২০২৬ বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ভারত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
২০২৬ বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাস দুয়েক বাকি।  দেশটির সংবাদমাধ্যমের খবর—ভারতের বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের চার সদস্যের।

গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। সে দলের সদস্য ঋষভ পান্ত, যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহালকে রাখা হচ্ছে না ২০২৬ বিশ্বকাপের প্রাথমিক দলে।

বাদ পড়াদের মধ্যে নিশ্চিত নাম ঋষভ পন্ত। সাম্প্রতিক সময়ে ভারতীয় দল মূল উইকেটকিপারব্যাটার হিসেবে জিতেশ শর্মার ওপর আস্থা রাখছে। ব্যাকআপ হিসেবে থাকতে পারেন সঞ্জু স্যামসন।

যশস্বী জয়সওয়ালের বাদ পড়ার বিষয়টি আলোচনা জন্ম দিয়েছে। বিরাট কোহলি-রোহিত শর্মা গত টিটোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে ছিলেন। এজন্য নামার সুযোগ হয়নি জয়সওয়ালের। কোহলি-রোহিতের অবসরের পরও দলে জায়গা পাচ্ছেন না এই মারকুটে ব্যাটার।

ভারতের জার্সিতে ২৩ ম্যাচে ৩৬.১৫ গড়ে ৭২৩ রান করেছেন জয়সওয়াল তাঁর পরিসংখ্যান শুবমান গিলের চেয়ে ভালো হলেও, নির্বাচকরা গিলের ওপরই আস্থা রাখছেন। ৩৬ ম্যাচে ২৮.০৩ গড়ে ৮৬৯ করেছেন তিনি।

যুজবেন্দ্র চাহালের বাদ পড়া ছিল প্রায় নিশ্চিত। ২০২৪ বিশ্বকাপে কোন ম্যাচ সুযোগ পাননি তিনি কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী জুটি বর্তমানে দুর্দান্ত ফর্মে। তাদের থাকাটা নিশ্চিত।

মোহাম্মদ সিরাজের বাদ পড়াও অবশ্য চমক নয়। সবশেষ ভারতের হয়ে ২০২৪ সালের জুলাইয়ে খেলেছেন টি-টোয়েন্টিতে। হর্শিত রানা সিরাজের মতোই পেস বোলার হলেও ব্যাটিংয়ে তুলনামূলক ভালো।অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও, টিম ম্যানেজমেন্ট টি-টোয়েন্টিতে সিরাজ অধ্যায় প্রায় শেষ করে ফেলেছে বলে মনে করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..