চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতি সত্ত্বেও ২০২৩ সালে ব্র্যাক ব্যাংক সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফায় (এনপিএটি) ৩৫% প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৩ সালে সকল অঙ্গপ্রতিষ্ঠানসহ ব্যাংকটির সমন্বিত আর্থিক হিসাবে কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়ে ৮২৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ২০২২ সালে ছিল ৬১৪ কোটি টাকা।
আগের বছরের তুলনায় ২৭% বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ব্র্যাক ব্যাংকের একক (স্ট্যান্ডঅ্যালন) কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৩০ কোটি টাকায়। বাজার অস্থিরতা সত্ত্বেও আমানতে ৩৪% এবং ঋণে ২৬% প্রবৃদ্ধির মাধ্যমে ব্র্যাক ব্যাংক ব্যালেন্স শিটে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
২০২৪ সালের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্র্যাক ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী মুনাফা ৯১% বৃদ্ধি পেয়ে ৩১৮ কোটি টাকায় উন্নীত হয়েছে।
১৩ মে ২০২৪ ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকটির ২০২৩ আর্থিক বছর এবং ২০২৪ সালের প্রথম তিন মাসের আার্থিক ফলাফল ঘোষণা করা হয়। এই ইভেন্টটি ব্যাংকের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়, যেখানে অংশগ্রহণ করেছিলেন ব্যাংকটির স্থানীয় ও বিদেশি স্টেকহোল্ডার, বিনিয়োগ-বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পুঁজিবাজার বিশেষজ্ঞবৃন্দ।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটির আর্থিক ফলাফল, উল্লেখযোগ্য অর্জন, শক্তিশালী অবস্থান এবং ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। ব্যাংকের আর্থিক ফলাফল প্রকাশ শেষে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
২০২৩ সালে ব্যাংকের উল্লেখযোগ্য অর্জনসমূহ:
২০২৪ সালের প্রথম তিন মাসে ব্যাংকের উল্লেখযোগ্য অর্জনসমূহ:
ব্র্যাক ব্যাংকের আর্থিক ফলাফল সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “মধ্যমেয়াদি কৌশল অনুসরণ করার মাধ্যমে আমাদের ব্যাংক শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। আমানত ও ঋণে ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি দেশের বিদ্যমান ইন্ডাস্ট্রি অ্যাভারেজের চেয়ে অনেক ভালো। এটি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা এবং ব্যাংকের দীর্ঘমেয়াদী টেকসইতার প্রমাণ। ডিজিটাল প্রযুক্তি এবং বিশেষায়িত প্রোডাক্টের মাধ্যমে গত বছর আমাদের ব্যাংক গ্রাহক সেবা এবং কাস্টমার প্রপোজিশনে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রেখে ২০২৫ সালের মধ্যে আমরা আমাদের ব্যবসায় দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স, কমপ্লায়েন্স এবং মূল্যবোধ-ভিত্তিক ব্যাংকিংয়ের রোল মডেল হিসেবে ব্র্যাক ব্যাংক সকল স্টেকহোল্ডারদের কাছে স্বীকৃতি। আমরা আমাদের চেয়ারপারসন এবং পরিচালনা পর্ষদকে তাঁদের পরামর্শের জন্য, কেন্দ্রীয় ব্যাংককে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনার জন্য এবং আমাদের গ্রাহকদের ব্র্যাক ব্যাংকের প্রতি অবিচল আস্থার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”
আর্থিক ফলাফলের পূর্ণাঙ্গ রিপোর্টটি ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে: https://www.bracbank.com/en/investor-relations#financialStatements