× Banner
সর্বশেষ
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক

২০২৩ সাল পর্যন্ত মেসিকে রাখতে চায় বার্সা

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি সই করতে চায় বার্সেলোনা। আর এই নিয়ে আনুষ্ঠানিকভাবে আলাপও সারতে চাচ্ছে লা লিগার দলটি। জানিয়েছে ইএসপিএন এফসি।

৩২ বছর বয়সী মেসির সঙ্গে স্প্যানিশ জায়ান্টদের চুক্তি রয়েছে ২০২১ সাল পর্যন্ত। নতুন চুক্তি হলে ২০০৪ সাল থেকে কাতালানদের সঙ্গে ক্যারিয়ারের দশম চুক্তি করবেন মেসি। সূত্রের বরাতে স্পোর্টস সংশ্লিষ্ট এই ওয়েবসাইটটি জানায়, বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউয়ের নেতৃত্বে দলটির সবচেয়ে বড় তারকার বাবা জর্জ মেসির সঙ্গে বৈঠকে বসবেন।
নিজের ছেলের এজেন্টের দায়িত্ব পালন করে আসছেন জর্জ। ক্লজ অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর সম্ভাবনা থাকলেও বার্তেমেউ চাচ্ছেন সেটি আরও ১২ মাস বাড়িয়ে ২০২৩ সাল পর্যন্ত নিয়ে যাওয়ার। সর্ম্পূণ নতুন এই চুক্তিটিতে মেসির বয়স ৩৬ বছর পর্যন্ত গড়াবে।  বার্সা প্রেসিডেন্ট মেসির সঙ্গে শুধু অর্থ নিয়েই চুক্তি বাড়াতে চান না। এর সঙ্গে একটি সেরা স্কোয়াডও তৈরি করতে চান। যাতে ২০১৫ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলতে পারে তারা।
এর আগে এক সাক্ষাতকারে বার্তেমেউ ইএসপিএন এফসিকে জানিয়েছিলেন, মেসির সঙ্গে আজীবন চুক্তি করতে আগ্রহী তার দল।  সবশেষ ২০১৭ সালে ব্লাউগ্রানাদের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন মেসি। বার্সার সঙ্গে নিজের নবম চুক্তিতে পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ীর রিলিজ ক্লজ দাড়ায় ৭০০ মিলিয়ন ইউরো।


এ ক্যটাগরির আরো খবর..