× Banner
সর্বশেষ
ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব

২০২১ সালের মধ্যে সকলের জন্য ইন্টারনেট : পলক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের সকল মানুষকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে এবং ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যেই বাংলাগভনেট ও ইনফো সরকার-২ প্রকল্পের মাধ্যমে উপজেলাগুলোকে উচ্চগতির ফাইবার অপটিক ক্যাবলের আওতায় নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, দেশের সকল ইউনিয়নকে সংযুক্ত করতে ইনফো-৩ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, গৃহিত হয়েছে এস্টাবলিশিং ডিজিটাল কানেকটিভি প্রকল্প। আমরা দুর্গম এলাকাগুলোকে সংযুক্ত করতে কানেক্ট বাংলাদেশ প্রকল্প হাতে নিয়েছি।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী আরো বলেন, এ ধরণের উল্লেখযোগ্য নানা ধরণের প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশের সকল জনগণকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে।
জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ৪৭তম বার্ষিক সভার “ইনোভেশনস টু কানেক্ট দ্যা আনকানেক্টেড” শীর্ষক এক ফোকাস গ্রুপ ডিসকাসনে অংশ নিয়ে এ কথা বলেন।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপ্তিতে বুধবার এ কথা বলা হয়। পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ সহজলভ্য করার প্রয়াস অব্যাহত রেখেছি বলেই ইতোমধ্যে ৪০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।
এ সংখ্যা উত্তরোত্তর বাড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৫ বছরে এ সংখ্যা শতভাগে নিয়ে যেতে আমরা নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছি। ইনোভেশন ফান্ডের মাধ্যমে এখন এই উদ্ভাবনগুলোকে সার্বিক সহযোগিতা করছি। স্টার্ট-আপদের প্রয়োজনীয় সহযোগিতাসহ মনিটরিং করা, তাদেরকে বৈশ্বিক পরিমন্ডলে পৌঁছে দেয়াও আমাদের উদ্দেশ্য।
এ জন্য ইনোভেশন ডিজাউন এন্ড অন্ট্রাপ্রেনিওরশীপ একাডেমী প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
এ ফোকাস গ্রুপ ডিসকাশনে আরো অংশ নেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, জাপানের ইকোনমি, ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী হিরোশি সেকো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক স্যার টিম বার্নস লি, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন-এর মহাসচিব হাওলিন ঝাও, ইউনেস্কোর মহাসচিব ইরিনা জর্জিয়েভা বোকাভা, বোস্টন কনসাল্টিং গ্রুপ এর সিনিয়র পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক ওল্ফগ্যাং বক, জাপানের ইন্টারনাল এফেয়ার্স এন্ড কমিউনিকেশন মন্ত্রী সানায়ি টাকাছি, রুয়ান্ডার ইউথ এন্ড ইনফরমেশন কমিউনিকেশন মন্ত্রী জিন ফিলবার্ট সেনজিমানা, আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, ভিম্পেলকম গ্রুপের সিইও জিন ইভস চার্লিয়ার, ২৪এম টেকনোলজিসের প্রধান বিজ্ঞানী ও কো-ফাউন্ডার ইয়েট মিং চেইং প্রমূখ।
প্রসঙ্গত গত বছরের ১২ মার্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহ্মেদ পলককে ইয়ং গ্লোবাল লিডার মনোনীত করে।


এ ক্যটাগরির আরো খবর..