× Banner
সর্বশেষ
শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

১ লাখ ৯৮ হাজার কোটি টাকার ব্যয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/NEC-of-the-National-Economic-Council.jpg

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আজ ২০২০-২১ অর্থবছরের জন্য ১ লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকার ব্যয় সংবলিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৬৩ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রী ও এনইসি’র চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

স্বায়ত্বশাসিত সংস্থা বা কর্পোরেশন নিজস্ব অর্থায়নে ১১ হাজার ৬২৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয় সংবলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবে। যার মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ৭ হাজার ৭৫৩ কোটি ৯০ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৩ হাজার ৮৭৫ কোটি টাকা। এরফলে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির সর্বমোট আকার দাঁড়াবে ২ লাখ ৯ হাজার ২৭১ কোটি ৯০ লাখ টাকা।

এছাড়া, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ প্রণীত ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রতিবেদন এবং ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুলাই ২০২০ হতে জানুয়ারি ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রতিবেদন এনইসি সভায় উপস্থাপন করা হয়েছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর সেক্টর পুনর্বিন্যাস অনুমোদন দেয়া হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র সফল বাস্তবায়ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার, অধিক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, মহামারি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা, মানব সম্পদ উন্নয়ন, খাদ্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, দারিদ্র্যমোচন তথা দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।

সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মুখ্য সমন্বয়ক (এসডিজি), পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..