১৮০০ বছর আগের ভাস্কর্য পাওয়া গেছে তুরস্কে

১৮০০ বছর আগের ভাস্কর্য পাওয়া গেছে তুরস্কে

তুরস্কে ১৮০০ বছর আগের একটি নারী ভাস্কর্য পাওয়া গেছে।

১২ জুন শনিবার সে দেশের কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ থেকে নারী ভাস্কর্যটি পাওয়া গেছে।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, ইজমির প্রদেশের তোরবালি জেলার মেট্রোপলিস শহরে ভাস্কর্যটি পাওয়া গেছে। চলতি বছরের শেষ পর্যন্ত চলবে খনন কাজ।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং জেলাল বায়ার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কয়েক বছর ধরে অনুসন্ধান চলছে সেখানে। মেট্রোপলিস শহরে ক্ল্যাসিকাল, হেলেনিস্টিক, রোমান, বাইজেন্টাইন ও অটোমান যুগের নিদর্শন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।