× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

১৬ ধাপ এগোলেন আল আমিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি কী? অনেকের মুখেই সবার আগে চলে আসতে পারে আল আমিন হোসেনের নামটা। ধর্মশালায় আত্মবিশ্বাসের জ্বালানি সবচেয়ে বেশি ভর্তি করে নিয়ে গেছেন বোধ হয় বাংলাদেশের এই পেসারই। টুর্নামেন্ট শুরুর আগে কে ভাবতে পেরেছিল, সবচেয়ে বেশি উইকেটের বরমাল্য আল আমিনের গলায় উঠবে? আরও একটা পুরস্কারও পেয়ে গেছেন দ্রুত, আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ ১৫-এ এসেছেন আল আমিন। এক লাফে এগিয়েছেন ১৬ ধাপ।

এশিয়া কাপে পাঁচ ম্যাচে তাঁর উইকেট ১১টি। এটা টুর্নামেন্ট সর্বোচ্চও। টুর্নামেন্টের ‘কুলেস্ট’ খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে আল আমিনের হাতে। আইসিসির র্যাঙ্কিংয়েও পড়েছে সেটির প্রতিফলন। র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় লাফটা দিয়েছেন সদ্য শেষ হওয়া এই এশিয়া কাপেই।

এই মুহূর্তে আল আমিনের রেটিং পয়েন্ট ৬১২, এটা তাঁর ক্যারিয়ারেই সর্বোচ্চ। অথচ ঠিক এক বছর আগেও আল আমিনের সুদূরতম কল্পনাতেও হয়তো এ রকম কিছু ছিল বলে মনে হয় না। বিশ্বকাপের দল থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে দেশে ফেরত এসেছিলেন, তাঁর ক্যারিয়ারেরই শেষ দেখে ফেলেছিলেন অনেকে। গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে আবার ফিরেছেন দলে। ওই সময় র্যাঙ্কিংয়ে ছিলেন ৫৭-এ। লিফটে চড়ে ওপরে ওঠার শুরুটাও তখন থেকেই। জানুয়ারিতে জিম্বাবুয়ের ফিরতি সফর শেষে উঠে এসেছেন ৩১-এ।

তবে নিজের ফেরার ঘোষণা জানিয়ে দিয়েছেন এই এশিয়া কাপেই। ভারত বিপক্ষে ৩ উইকেট নিয়ে শুরু, এরপর আমিরাতের সঙ্গে ১ উইকেট। শ্রীলঙ্কা ও পাকিস্তান ম্যাচে ৩ উইকেট নিয়ে দলকে পথ দেখিয়েছেন সামনে থেকে।

টি-টোয়েন্টিতে বোলারদের খেরো খাতায় শীর্ষ দশে সাকিব আল হাসান আগে থেকেই ছিলেন। এশিয়া কাপ শেষে এক ধাপ উন্নতি হয়েছে তাঁর, দশ থেকে উঠেছেন নয়ে। তাসকিন ১৮১ থেকে ৭৬। মুস্তাফিজ ৩৩ থেকে ২৮। মাশরাফি ৩০ থেকে ৩৩।


এ ক্যটাগরির আরো খবর..