× Banner
সর্বশেষ
আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ

১৪ মাসে গ্রামীণফোনের ৪জি গ্রাহক ১ কোটি

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

ফোরজি সূচনার মাত্র ১৪ মাসের মধ্যে দেশের প্রথম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ১ কোটি ফোরজি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে গ্রামীণফোন লিমিটেড।

গত বছরের ফেব্রুয়ারিতে ফোরজি উদ্বোধনের পর একই বছরের নভেম্বরেই ৫০ লাখ ফোরজি গ্রাহকের মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি এবং এরপরে মাত্র পাঁচ মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির ফোরজি গ্রাহক সংখ্যায় যুক্ত হয় আরও ৫০ লাখ।

দেশের মানুষের হাতে উচ্চগতির ইন্টারনেট তুলে দেয়ার অঙ্গীকার নিয়ে গত বছরে ফোরজির উদ্বোধন দেশে ডিজিটালকরণের নতুন যুগের সূচনা করে। লাইসেন্স পাবার পর গ্রাহকদের মানসম্মত অভিজ্ঞতা দেয়ার পরিকল্পনা নিয়ে দেশব্যাপী ৪জি নেটওয়ার্কের বিস্তার শুরু করে গ্রামীণফোন।১৮০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ফোরজি বিস্তারের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত । ফোরজি লাইসেন্সের সাথে ১৮০০ ব্যান্ডে সবচেয়ে বেশি তরঙ্গ আছে গ্রামীণফোনের।

দৈনন্দিন জীবনে ইন্টারনেটের উপযোগীতা বৃদ্ধি পাবার সাথে সাথে ইন্টারনেট সেবা গ্রহীতার সংখ্যা বৃদ্ধির বিষয়টি ওতপ্রোত ভাবে জড়িত।  প্রাথমিক ভাবে শহুরে জীবনে প্রবেশের মাধ্যমে ও  ধীরে ধীরে মফস্বল ও গ্রামাঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবার বিস্তার ঘটার সাথে সাথে বাংলাদেশের নাগরিকদের জীবনধারা ব্যাপক হারে পাল্টে যাচ্ছে।  তথ্যসংগ্রহের প্রধান মাধ্যম থেকে শুরু করে কৃষির উন্নয়নে নতুন ইকোসিস্টেম প্রতিষ্ঠা, অনলাইনে কাঁচাবাজার সেবা থেকে শুরু করে গণপরিবহন সেবা ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে নতুন নতুন সেবার উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেট আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়ে চলেছে প্রতিনিয়ত।

এ মাইলফলক নিয়ে গ্রামীণফোনের ডিসিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, ‘এশিয়ার দেশগুলোর মধ্যে দ্রুত সময়ে ৪জি প্রযুক্তি বিস্তারে বাংলাদেশ অন্যতম। একটি দেশ মোবাইল ব্রডব্যান্ড প্রুযুক্তির বিস্তারের মাধ্যমে কত দ্রুত ডিজিটাইলাজেশানের দিকে এগিয়ে যেতে পারে এবং নতুন নতুন সম্ভাবনা তৈরি করতে পারে -বাংলাদেশ এখন তারই একটি উদাহরণ।  গ্রামীণফোন দেশের সব প্রান্তে, সবার কাছে উচ্চগতির ইন্টারনেট  পৈাঁছে দিতে প্রয়ােজনীয় বিনিয়োগ করতে অঙ্গীকারবদ্ধ। ১ কোটি ৪জি  গ্রাহকের গ্রামীণফোন নেটওয়ার্কে আস্থা রাখার মাইলফলকটি আমাদের অঙ্গীকার আরও দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নে উৎসাহ যোগাবে।”

প্রথম অপারেটর হিসেবে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সূচনা করে গ্রামীণফোন এবং দেশজুড়ে এর বিস্তৃতি ঘটায়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী তথ্যে অভিগম্যতায় দেশের মানুষকে সুযোগ করে দিয়েছে। দেশের মানুষের ডিজিটাল লাইফস্টাইল ইকোসিস্টেম তৈরিতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বিনিয়োগ করেছে। ইন্টারনেট সহায়ক ডিভাইসের দাম কমানোর ক্ষেত্রে গ্রামীণফোন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে। বর্তমানে, ৩ কোটি ৭০ লাখের বেশি গ্রাহক গ্রামীণফোনের নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার করছে।

সেবার মান ঠিক রেখে গ্রামীণফোন দেশজুড়ে ধারাবাহিকভাবে ফোরজি কাভারেজ বিস্তৃত করে যাচ্ছে। সম্প্রতি, প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়াতে অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর হিসেবে এবং বাংলাদেশে প্রথম অপারেটর হিসেবে এনবি-আইওটি নেটওয়ার্ক চালু করে।

বিস্তারিত অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন:

মো. হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার-পিআর। ফোন: ০১৭১১০৮২৪৬৯

গ্রামীণফোন লি.

টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৭২ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৫ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘‘চলো বহুদূর’’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।


এ ক্যটাগরির আরো খবর..