× Banner
সর্বশেষ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুব ও ছাত্রদল নেতার হামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ – প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য

ডেস্ক

দেশ জুড়ে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
পোশাক কারখানার নিরাপত্তা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ রোববার (২৪ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, বিএনপির অবরোধ শুরু হওয়ার আগেই শনিবার রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১০টা ৫০ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর কলাবাগান এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

এর আগে, রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। এ ছাড়া রাত ৯টা ১৫ মিনিটে গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


এ ক্যটাগরির আরো খবর..