× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

১১ জানুয়ারি ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: আগামী ১১ জানুয়ারি ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুইয়ানরা। ম্যাচগুলো হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

চারটি টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচের জন্যে ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে নতুন মুখ বিপিএল মাতানো আবু হায়দার রনি ও ধারাবাহিকভাবে ‘এ’ দল ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা কাজী নুরুল হাসান সোহান।

ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ খেলতে পারেননি সৌম্য সরকার। টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন তিনি। তার সঙ্গে ফিরেছেন শুভাগত হোম চৌধুরী। সর্বশেষ জাতীয় দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস, নাসির হোসেন ও কামরুল হাসান রাব্বী।

বিপিএলে ভালো করার পুরস্কার পাচ্ছেন নেত্রকোনার পেসার আবু হায়দার রনি। ২১ উইকেট নিয়ে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে সুখ্যাতি পেয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচের স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানী, আবু হায়দার রনি।


এ ক্যটাগরির আরো খবর..