× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

১০ বছর চালু হয়নি ঝিনাইদহের বাক ও শ্রবণ প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র

admin
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৭ সেপ্টেম্বর’২০১৬ঃ দশ বছরেও চালু হয়নি ঝিনাইদহ বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্রটি। বছরের পর বছর পড়ে থাকায় জঙ্গল আর বুনো লতাপাতায় ঘিরে ধরেছে গোটা ভবন। রক্ষনাবেক্ষন আর দেখভালের অভাবে ভবনের জানালা-দরজা চুরি হয়ে গেছে।

দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ৫টি ভবনের মধ্যে ময়লা আবর্জনায় ভরে গেছে। অথচ বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ১০০ শয্যার আবাসিক স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হলে এখানে ৪টি ট্রেডে ২৫ জন করে মোট ১০০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী (৫০ মেয়ে ও ৫০ ছেলে) পড়ালেখার পাশাপাশি প্রশিক্ষণের সুযোগ পেতো। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা স্বাবলম্বী হতে পরতো। কিন্তু এ দিকে সরকারের কোন নজর নেই। আমলাতান্ত্রিক জটিলতায় চিঠি যায়, কিন্তু উত্তর আসে না। ভবন এলাকায় ঘাস জঙ্গল আর ময়লা আবর্জনায় ভুতুড়ে পরিবশে গড়ে উঠেছে।

ঝিনাইদহ জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক আব্দুল মতিন জানান, ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় ৫ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ৯ বিঘা জমির ওপর ঝিনাইদহ বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপিত হয়। ২০০৬ সালের ৮ এপ্রিল জোট সরকারের আমলে ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সমাজসেবা অধিদফতর ও সমাজকল্যাণ মন্ত্রণালয় ভবন নির্মাণে আর্থিক সহায়তা দেয়।

তিরি আরো জানান, ভিত্তি প্রস্তর স্থাপনের পর নির্মাণ কাজ শেষ হতে আরও দু’বছর কেটে যায়। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ১০০ শয্যার আবাসিক স্কুলটি চালু করতে ৯ বার চিঠি দেয়া হয়েছে। কর্মকর্তা কর্মচারীসহ ২৯টি পদে জনবল চেয়ে আবেদন করা হয় সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের কাছে। কিন্তু এ যাবত পাঠানো কোনো চিঠির উত্তর আসেনি। তবে তিনি আশা ছাড়েন নি। খুব দ্রুত প্রতিষ্ঠানটি চালু করার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে ঝিনাইদহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান জানান, প্রতিষ্ঠানটি চালু করতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।


এ ক্যটাগরির আরো খবর..