১০ অক্টোবর ভয়াবহ কিছু ঘটাবে উত্তর কোরিয়া!

দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারবে। সম্প্রতি পিয়ংইয়ং সফর করা একজন রুশ সংসদ সদস্য শুক্রবার রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছেন। আরআইএ জানায়, রাশিয়ার সংসদের নি¤œকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য অ্যান্থন মরোজভ এবং আরো দুই রুশ আইনপ্রণেতা ২ থেকে ৬ অক্টোবর উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। সফর শেষে অ্যান্থন এই মন্তব্য করেন।

অ্যান্থন মরোজভ বলেন, ‘দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। তারা আমাদের পরীক্ষার গাণিতিক তথ্য দিয়েছে। তারা মনে করছে, এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারবে।’

এই আইনপ্রণেতা আরো বলেন, আমরা বুঝতে পেরেছি তারা ভবিষ্যতে আরো একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে চায়। সাধারণভাবে তাদের মনোভাব যুদ্ধভাবাপন্ন।
গত কয়েক মাস ধরেই উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোরীয় উপদ্বীপ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা ও কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দাবি করেছে, পারমাণবিক বোমা বহনে সক্ষম তাদের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। রুশ আইনপ্রণেতার এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধাক্কা লেগেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে অ্যান্থনের মন্তব্যের সত্যতা তৃতীয় কোনো পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তারাও ধারণা করছেন, উত্তর কোরিয়া ১০ অক্টোবর বা কাছাকাছি সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে। ১০ অক্টোবর দেশটির ক্ষমতাসীন দল কোরিয়ান ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার সাথে কথা হয় রয়টার্সের। তিনি জানান, পিয়ংইয়ং কোনো ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্যোগ নিচ্ছে তা জানা যায়নি। এর আগেও তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যা ধারণা করা হয়েছিল; বাস্তবে সেটার প্রতিফলন দেখা যায়নি।

চলতি সপ্তাহে ওয়াশিংটনে একটি সম্মেলনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একজন সিনিয়র গবেষক জানান, ১০ অক্টোবর উত্তর কোরিয়া সরকার বড় ধরনের কিছু করতে পারে। তবে সেটা কি হতে পারে তা উল্লেখ করেননি এই সিআইএ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।