মাদারীপুর প্রতিনিধি: রোজা ও ঈদ উপলক্ষে মাদারীপুর ৩-আসনের জনগনের মধ্যে উপহার হিসেবে ১ কোটি ২০লক্ষ টাকা প্রদান করা হবে। মাদারীপুরের কালকিনি উপজেলার সাধারণ যাতে মানুষ রোজা ও ঈদের আনন্দ যাতে সুন্দর করে পালন করতে পারেন। মাদারীপুর-৩ আসনের ২৫ হাজার ৪’শ ২৯ জন অ-স্বচ্ছল মানুষ এ সুবিধার আওতায় আসবে।
কালকিনি পৌর সভার মেয়র ও ইউনিয়ন পরিষধের চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা করে দ্রুত নগদ টাকা তাদের হাতে পৌছে দেওয়া হবে। আজ শনিবার দুপুরে কালকিনি উপজেলা প্রসাশনের উদ্যোগে ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে (জুম মিটিং) এ কালকিনি উপজেলা র্নিবাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ৫’শ করে নগদ টাকা রোজা উপলক্ষে কালকিনি পৌর সভা ও ১৫টি ইউনিয়নের ৭’হাজার ৯’শ মানুষ পাবেন এবং ৪’শ৫০ টাকা করে ১৭’হাজার ৫’শ ২৯’জন পাবেন। এ সুবিধার আওতায় মোট ২৫ হাজার ৪ শ ২৯ জন মানুষ পাবেন। তিনি আরো বলেন,মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার জনগনের মুখে হাসি ফুটাতে নিজ দপ্তর থেকে ঈদ উপলক্ষে নগদ অর্থ উপহার প্রদান করবেন কেউ বাদ পড়বেন না ইনশাআলাহ। আপনারা সবাই দেশের জন্য ও মানবতার মা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
আলোচনা সভায় আরো সংযুক্ত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য তাহমিনা বেগম এমপি, কালকিনি উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক,কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মস্তফা কামাল,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১৫ ইউনিয়নের চেয়ারম্যানসহ আরও অনেকে।


