কালকিনিতে দুইপক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ আহত ১৫, ভাংচুর ও লুটপাট, আটক ৮

কালকিনিতে দুইপক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ আহত ১৫, ভাংচুর ও লুটপাট, আটক ৮

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। শুক্রবার রাত ১০টার দিকে কালকিনি উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গেন্দু কাজী ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর সাথে আধিপত্য বিস্তারকে কেন্ত্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে ফজলুল হক বেপারী তার কর্মী-সমর্থকদের নিয়ে লক্ষ্মীপুর বাজারে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে গেন্দু কাজীর লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় বাজার ও পাশের অর্ধশত দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ১৫ জন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে । অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয়পক্ষই।

কালকিনি উপজেলার খাসেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আল মামুন জানান, সংঘর্ষের ঘটনায় মামলা চলমান রয়েছে। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে। এই ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।