প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বাধা সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না -হুইপ ইকবালুর রহিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বাধা সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর জেলা প্রতিনিধি ॥  আসন্ন শীতে করোনা বাড়তে পারে এ বিষয়ে জনগনকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, সরকারের উন্নয়নের কার্যক্রম আরো বাড়বে। এই উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বলেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

আজ সোমবার দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ।

তিনি বলেন, করোনায় বিএনপি ও তার দোসররা ঘরে বসে বাচার চেষ্টা করছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার এখনো মাঠে রয়েছে। উন্নয়ন যেন বাধাগ্রস্থ না হয় তার দিকে সতর্ক দৃষ্টি রাখছেন।

তিনি আরো বলেন , জনগন খুজে নিয়েছে জননেত্রী শেখ হাসিনাই একমাত্র মানবতার নেত্রী। মানবতাই তার শক্তি। তাকে কোন দিন কোন অশুুভ শক্তি পরাভুত করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু,জেলা পরিষদ সদস্য ফয়সাল হাবিব সুমন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।