জঙ্গি তৎপরতা এখনো বন্ধ হয়নি : এসএমপি কমিশনার

বিশেষ প্রতিবেদকঃ  জঙ্গি তৎপরতা এখনো বন্ধ হয়নি উল্লেখ করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া আশঙ্কা করেন তারা সুযোগ পেলে যেকোনো পরিস্থিতিতেই নাশকতা সৃষ্টি করতে পারে।

আজ রোববার দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসএমপি কমিশনার এসব কথা বলেন।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গোলাম কিবরিয়া জানান, সিলেটের প্রধান প্রধান ঈদের জামাতের স্থান ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় থাকবে। মুসল্লিদের তল্লাশি ছাড়া শাহী ঈদগাহে ঢুকতে দেওয়া হবে না। সিলেটে শাহী ঈদগাহসহ অন্যান্য নামাজের স্থানগুলোতে পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। থাকবে তিন স্থরের নিরাপত্তা।

ঈদের দিন সকাল ৯টায় সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। প্রতিবছর ওই ঈদগাহে লক্ষাধিক মুসল্লি একসঙ্গে ঈদ জামাতে অংশ নেয়।

এসএমপি আরো কমিশনার জানান, ঈদ এবং রথযাত্রার জন্য সমান নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।