× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ

১০০% বেতন বোনাস বৃদ্ধির জন্য কর্মবিরতী ও মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ২৭ জুন, ২০১৬

কালকিনি প্রতিনিধিঃ পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ১০০% বেতন বোনাস ও ভাতা বৃদ্ধির জন্য সোমবার সকাল ১১ টায় মসÍফাপুর পলীø বিদ্যুৎ সমিতির অফিসের সামনে ২ঘন্টা কর্মবিরতী ও মানববন্ধন করেন মাদারীপুর পল্লী বিদ্যৎ সমিতির কর্র্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

গত ১জুলাই ২০১৫ হতে সরকার কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন  বেতন কাঠামো কার্যকর করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতির নতুন বেতন কাঠামো প্রনয়নের জন্য প্রায় ৬/৭ মাস পূর্বে একটি কমিশন গঠন করে। কিন্তু  বিদ্যুৎ বিতরণকারী অন্যান্য প্রতিষ্ঠান (সেকো/ডিপিডিসি/ওজোপাডিকো)এর তুলনায় বিতরন প্রতিষ্ঠান হিসাবে পল্লী বিদ্যুৎ সমিতিসমুহের বেতন বৈষম্য এখনও রয়েছে। সরকার কর্তৃক ঘোষিত পে-স্কেল প্রায় ছয় মাস পূর্বেই বাস্তবায়িত হয়েছে। তার সাথে অন্যান্য বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের জন্য নতুন পে- স্কেলও ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় বাংলাদেশ পল্লী বিদ্যূতায়ন বোর্ড কর্তৃক দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও পল্লীবিদ্যূৎ সমিতিরসমূহের জন্য নতুন পে-স্কেল প্রনয়নে গড়িমসি করছে। সারেদেশের প্রায় ত্রিশহাজার কর্মকর্তা-কর্মচারী চরম হতাশায় দিন কাটাচ্ছে। তাই সোমবার সকাল ১১টায় মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আসন্ন ঈদ-উল-ফিতর এ নতুন বেতন কাঠামোতে বেতন ও বোনাস পাওয়ার প্রত্যাশায় কর্মবিরতি ও মানববন্ধন করে। এবং সবশেষে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সৈয়দ কামরুল হাসানের বরাবর স্বারকলিপি প্রদান করে।

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সৈয়দ কামরুল হাসান এব্যাপারে জানান আমি সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের আশ্বাস দিচ্ছি উর্ধতম কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা এব্যাপারে মিটিং করেছে এবং আসা করি এই ঈদ থেকে সরকার ঘোষিত পে-স্কেল অনুযায়ী বেতন বোনাস পাবে।


এ ক্যটাগরির আরো খবর..