× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

১লা সেপ্টেম্বর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

admin
হালনাগাদ: বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ও ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর, বিকাল ৪টা থেকে। অনলাইনে এই আবেদন করা যাবে। আবেদন করা যাবে ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

উভয় কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি, নির্দেশিকাসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

প্রার্থীর আবেদন ফরমে উল্লিখিত কলেজে ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১৫ অক্টোবর ২০১৮ তারিখ থেকে শুরু হবে। আর শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্লাস ১১ অক্টোবর ২০১৮ তারিখ থেকে শুরু হবে।

একই অথবা ভিন্ন শিক্ষাবর্ষে কোনও প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল হবে।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..