× Banner
সর্বশেষ
২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২-০ গোলে জয় ছিনিয়ে আনলেন মেসি-সুয়ারেজ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে ২-০ গোলের জয় তুলে নিলেন মেসি-সুয়ারেজরা। প্রথম লেগে ১-০ গোলে হারলেও, দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতে দুই লেগ মিলয়ে ২-১ ব্যবধানের অ্যাগ্রিগেটে সেমিফাইনালে চলে গেল কাতালানরা। কোপা দেল রের প্রথম লেগে এসপানিওলের মাঠে হেরে এসেছিল বার্সেলোনা। ফলে দ্বিতীয় লেগে ড্র করলেও আসর থেকে ছিটকে যেত আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

তবে তেমনটি হতে দিলেন না মেসি-সুয়ারেজরা। ক্যাম্প ন্যুতে এসপানিওলকে আতিথিয়েতা জানায় বার্সা। যেখানে ম্যাচে প্রথমার্ধই দুটি গোল করে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। ম্যাচের নয় মিনিটে অ্যালেক্সিস ভিদালের ক্রস থেকে দারুণ একটি হেডে বার্সার লিড এনে দেন উরুগুয়ে স্ট্রাইকার সুয়ারেজ। আর ২৫ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে সেখান থেকে জোড়ালো শটে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

এদিন দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার বদলি হিসেবে অভিষেক ম্যাচে মাঠে নামেন লিভারপুল থেকে রেকর্ড দামে কেনা মিডফিল্ডার ফিলিপ কুতিনহো। ম্যাচের শেষ দিকে মেসি গোলের আরও বেশ কয়েকটি সুযোগ পান।

তবে তা থেকে গোল আদায় করে নিতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতেই মাঠ ছাড়ে ভালভার্ডের শিষ্যরা। কোপা দেল রের শেষ চারে ওঠা অন্য তিন দল হলো সেভিয়া, ভ্যালেন্সিয়া ও কোয়ার্টারে রিয়াল মাদ্রিদকে ছিটকে দেয়া লেগানেস।


এ ক্যটাগরির আরো খবর..