× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

হয়রানীমুক্ত নিরাপদ বিদ্যুতের লক্ষে কালীগঞ্জের পল্লী বিদ্যুতের জোনাল অফিসের উঠান বৈঠক

admin
হালনাগাদ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ পল্লী বিদ্যুতের দুর্ঘটনারোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্ঠিতে এবং কোন রকমের গ্রাহক ভোগান্তি ছাড়াই দূর্নীতিমুক্ত সংযোগ পেতে করনীয় বিষয় নিয়ে জনসচেতনতামুলক বিভিন্ন গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের পল্লী বিদ্যুতের কালীগঞ্জ জোনাল অফিস এ সচেতনতামুলক কর্মসুচী পালন করছে।

পল্লীবিদ্যুতের কালীগঞ্জ জোনাল অফিসসূত্রে জানগেছে, দুর্ঘটনামুক্ত বিদ্যুতের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এবং ঘুষ ও দূর্নিতীমুক্ত বিদ্যুৎ সংযোগের জন্য জনসচেতনতা প্রয়োজন। তাই পল্লী বিদ্যুতের কালীগঞ্জ জোনাল অফিস সারা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারে সচেতনতামুলক সভা ও গ্রামের মায়েদেরকে নিরাপদ বিদ্যুতের ব্যবহারে সচেতন করতে গ্রামে গ্রামে উঠান বৈঠক শুরু করেছে।

এ কারনে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম আলতাফ হোসেনের নেতৃত্ব ৫ টি টিম কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছে। এ টিমের দায়িত্বে আছেন, এজি এম ইকবাল আহম্মেদ, রঞ্জন চন্দ্র বর্মন (এইসি) দীনবন্ধু বৈরাগী (এজিই) জিয়াউল হক (এলটি) আব্দুল গনি (এলএম-১) পারভেজ উদ্দীন (এম আর সি এম) কামরুজ্জামান (এম আর সি এম) সুভঙ্কর রায় (এম আর সিএম) প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..