হ্যাপির দিনকাল

বিনোদন ডেস্ক: নতুন করে মাদ্রাসায় ভর্তি হওয়া, মোবাইল ফোন বন্ধ করাসহ হ্যাপীর ফেসবুক প্রোফাইল কোরআন শরীফের ছবি দিয়ে সাজানো হয়েছে আগেই। মাদ্রাসায়ও তিনি বেশ আছেন বলে তিনি নিজেই জানিয়েছেন।

ঢালিউডের মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি তার চলচ্চিত্র প্রতিভা দিয়ে আলোচনায় না আসতে পারলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেলের সঙ্গে প্রেম, ছাড়াছাড়ি এবং মামলা নিয়ে আলোচনায় উঠে আসেন।

এখন ফেসবুকে নিয়মিত ইসলাম ধর্ম প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন হ্যাপি। নতুন খবর হলো, মাদ্রাসায় তার সময়ও ভালো কাটছে। তিনি এখন নিয়মিত মাদ্রাসার ছাত্রী হয়ে উঠেছেন।

মাদ্রাসা শিক্ষা নেয়া প্রসঙ্গে হ্যাপি ফেসবুকে লিখেছেন, মাদ্রাসা এসে অনেক ভালো লাগছে। নতুন পরিবেশ, নতুন সব মানুষ, নতুন জায়গা আলহামদুলিল্লাহ! আমার ঘরটা এখন থেকে ফাঁকাই থাকবে। ভাইটাকে বেশি মিস করবো। তবুও আল্লাহর জন্য কষ্ট করতেই হবে। এখন থেকে আর ফোন ইউজ করতে পারব না। সবার সঙ্গেই যোগাযোগ বন্ধ। আল্লাহর জন্যই ত্যাগের রাস্তায় নেমেছি। সবাই ভালো থাকুন, সবার জন্যই অনেক দোয়া রইলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।