× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

হেরে যাওয়ার যা বললেন মাশরাফি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহে আগেই বলেছিলেন- এটি হবে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ।

প্রথম দুটি ম্যাচে তার পরীক্ষা-নিরীক্ষা কাজে লেগেছে। এক প্রকার দাপট দেখিয়েই দুটি ম্যাচ জিতে নেয় টাইগাররা। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫ জন খেলোয়াড়কে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি তাদের জন্য বুমেরাং হয়েছে।

৩১ রানের ব্যবধানে বাংলাদেশ হেরে গেছে জিম্বাবুয়ের কাছে। ম্যাচে শেষে উপস্থাপক শামীম চৌধুরী ডাকেন মাশরাফিকে। সেখানে তিনি জানিয়েছেন এটা তাদের জন্য বড় একটি শিক্ষা হয়েছে। তবে শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে গেছেন তিনি।

‘এটা আমাদের জন্য বড় একটি শিক্ষা। আমাদের বোলিংটা প্রত্যাশিত মানে ছিল না। বৃষ্টি জিম্বাবুয়েকে বেশি সহায়তা করেছে। তবে জয়ের জন্য অবশ্যই তাদের কৃতিত্ব দিতে হবে। দলে সুযোগ পাওয়া কয়েকজন তরুণকে বেশ ভালো মনে হয়েছে। একটি ম্যাচ খেলার মধ্য দিয়ে আপনি কাউকে মূল্যায়ন করতে পারবেন না। শেষ ম্যাচে আমাদেরকে দারুণভাবে ঘুরে দাঁড়াতে হবে। আজকের ম্যাচে ১৭০ রানের বেশি হওয়ার কথা নয়। কিন্তু বৃষ্টির পর বল করতে সমস্যা হয়েছে।’

এদিকে হ্যামিল্টন মাসাকাদজা বলেন, ‘সিরিজে ফিরতে পেরে ভালো লাগছে। মিডল অর্ডারের ফিরে আসার ব্যাপারে আগেও আমরা কথা বলেছি। তারা আজ সেটা করতে পেরেছে। আজকে একটি পূর্ণাঙ্গ পারফরম্যান্স হয়েছে। শেষ ম্যাচটি আমাদের জন্য বিরাট একটি সুযোগ বলে মনে করছি।’


এ ক্যটাগরির আরো খবর..