হেফাজতের হামলায় আহত সাংবাদিকদের জন্য ক্ষতিপূরণ চাইবে ডিইউজে

হেফাজতের হামলায় আহত সাংবাদিকদের জন্য ক্ষতিপূরণ চাইবে ডিইউজে

হেফাজতে ইসলামের ডাকা হরতাল কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সকল সাংবাদিক হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে স্মারকলিপি দেবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন – ডিইউজে।

সাংবাদিকদের ওপর হেফাজতী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ১ এপ্রিল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা জানান সংগঠনটির সভাপতি কুদ্দুস আফ্রাদ। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃস্টান্ত মূলক শাস্তি ও সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে এই সমাবেশ থেকে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, সাবেক মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সহ সহ সভাপতি এম এ কুদ্দুস,সাধারন সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ,প্রচার সম্পাদক আছাদুজ্জামান, দপ্তর সম্পাদক জান্নাতুল চৌধুরি সোহেল,সাংবাদিক নেতা লায়েকুজ্জামান লায়েক, মানিক লাল ঘোষ, জাহাঙ্গির খান বাবু, শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা গনমাধ্যমকর্মীদের সুরক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজার রাখতে যেকোন অশুভ তৎপরতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।