× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

হৃদরোগের আশঙ্কা বেশি মহাকাশচারীদের

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মহাকাশ ভ্রমণে হতে পারে হৃদরোগ। সামান্য হাতে গোনা কয়েকজন মানুষ মহাকাশে পাড়ি দেয়ায় এখনো এ নিয়ে ঠিকমত সমীক্ষা হতে পারেনি। কিন্তু যেটুকু অল্পস্বল্প তথ্য হাতে এসেছে তাতেই পাওয়া গেছে এই চমকপ্রদ তথ্য।

১৯৯১ সালে ৬১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নভোচারী জেমস আরউইন। ৪৩ বছরে যখন তার প্রথম হার্ট অ্যাটাক হয়, তার ঠিক দুবছর আগে চাঁদ থেকে ঘুরে এসেছেন তিনি। নাসার চিকিৎসকরা দুইয়ের মধ্যে কোনো যোগসূত্র পাননি। কিন্তু আরউইনের মৃত্যুর ঠিক এক বছর আগে ৯০ সালে মারা যান তারই সঙ্গী নভোচর রন ইভান্স। বয়স হয়েছিল মাত্র ৫৬। কারণ সেই হার্ট অ্যাটাক। ২০১২ সালে নীল আর্মস্ট্রংও মারা যান কার্ডিওভাস্কুলার সার্জারির সময় জটিলতার কারণে।

এই তিনজনের মধ্যে দুটি জিনিস সাধারণ বৈশিষ্ট্য পেয়েছেন ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটির কার্ডিওভাস্কুলার ফিজিওলজি বিশেষজ্ঞ মাইকেল ডেল্প। এরা সবাই চাঁদে হেঁটেছেন। দ্বিতীয়ত, তিনজনই হৃদরোগের শিকার। যদিও পৃথিবীর কক্ষপথ ছেড়েছেন এমন মানুষের সংখ্যা এতটাই নগণ্য যে এ থেকে কিছু স্পষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব নয়।

মাত্র ২৪ জন পৃথিবীর কক্ষপথের বাইরে গেছেন, তাদের মধ্যে মারা গেছেন ৭ জন। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তো আরো নগণ্য। মোটে ৩। এত সামান্য পরিসংখ্যান দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছনো অসম্ভব বলে বিজ্ঞানীরা মনে করছেন।

তবে যে চড়া মাত্রার রেডিয়েশন ও স্বল্প মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিয়ে তাদের কাজ করতে হয় তাতে ক্যান্সারের আশঙ্কা অনেক বেশি বলে দাবি বিজ্ঞানীদের। কিন্তু অন্তহীন মহাকাশ যে হৃদযন্ত্রেও সমস্যা ডেকে আনতে পারে সে ব্যাপারে সচেতন খুব অল্প কয়েকজন। যদিও হাতেগোনা কয়েকজনের মধ্যেই হওয়া সমীক্ষা মনে করছে এমন সম্ভাবনা আছে।


এ ক্যটাগরির আরো খবর..