× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রতিনিধি(ফয়সাল শেখ)

হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়ের বিচারকাজ অসম্পূর্ণ

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়ের বিচারকাজ অসম্পূর্ণ

দীর্ঘ দেড় যুগ আগে একুশে বইমেলার বাইরে বহুমাত্রিক লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যার ঘটনায় চার জঙ্গির ফাঁসির রায় দিয়েছে আদালত। আর এই রায়ের মাধ্যমে হত্যাকা–অপরাধের সাথে সরাসরি জড়িতদের বিচারকাজ সম্পূর্ণ হলেও মূল ষড়যন্ত্রকারী এই বিচারকাজ থেকে খালাস পাওয়ায় হুমায়ুন আজাদ হত্যাকা- বিচারকাজের একদিকে যেমন গ্রহযোগ্যতা পায়নি, অন্যদিকে এই বিচারকাজ অসম্পূর্ণই থেকে গেল!
¬
বুধবার (১৩ এপ্রিল, ২০২২) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈমুর রহমান ইমনের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এমনটি জানান বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, দীর্ঘ দেড় যুগ পরেও হুমায়ুন আজাদ হত্যাকান্ডের বিচারকাজ জাতির প্রত্যাশা পূরণ হয়নি। হত্যাকা-ে সরাসরি অংশগ্রহণ করা চার জঙ্গির ফাঁসির রায় হলেও মূল ষড়যন্ত্রকারী মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কুখ্যাত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীকে এই মামলা থেকে অব্যাহতি; এই বিচারকাজকে প্রশ্নবিদ্ধ করেছে, অসম্পূর্ণ গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে।

তিঁনি আরও বলেন, ২০০৪ সালের ২৫ জানুয়ারি জামায়াতে ইসলামীর তৎকালীন সংসদ সদস্য কুখ্যাত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদী জাতীয় সংসদে দাঁড়িয়ে অধ্যাপক হুমায়ুন আজাদের ‘পাক সার জমিন সাদ বাদ’ উপন্যাসটিকে ইসলাম বিরোধী আখ্যায়িত করে যে বক্তব্য প্রদান করেন, তাতে হুমায়ুন আজাদ হত্যাকারীদের উদ্বুদ্ধ করেন! হত্যা সংঘটিত করতে উস্কে দেন! শুধু তাই নয়, সাঈদী বিভিন্ন সমাবেশেও টার্গেট করে বইটি নিয়ে বিষোদগার করেন। দেশের জনগণ-সহ অপরাধীদের বিভ্রান্ত করেন। এমনকি, এ মানবতাবিরোধী অপরাধী কুখ্যাত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদী হুমায়ুন আজাদের লেখা বন্ধ করতে ব্ল্যাসফেমি আইন প্রণয়নের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও দৃষ্টি আকর্ষণ করেন!

কবীর চৌধুরী তন্ময় বলেন, একজন অপরাধীর অপরাধের চেয়ে অপরাধী সৃষ্টি করেন এমন ব্যক্তির অপরাধ এতোটাই ভয়াবহ যার অপরাধ পুরো সমাজ, রাষ্ট্র ও মানব সম্প্রদায়কে ধ্বংস করতে সক্ষম! মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে একটি জাতির মেরুদন্ড ভেঙ্গে দিতে স্বাধীনতাবিরোধীরা যে ষড়যন্ত্র শুরু করেছিল, অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাকান্ডের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশেও তা অব্যাহত রয়েছে।

সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে যারা দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, ধর্মান্ধ-উগ্রবাদগোষ্ঠীকে অপরাধ সংঘটিত করতে যারা উদ্বুদ্ধ করছে, তাদেরও বিচারের আওতায় আনতে রাষ্ট্র যদি ব্যর্থ হয় তাহলে এই অপরাধরোধ করা যেমন কঠিন হয়ে পড়বে, তেমনিভাবে রাষ্ট্রের বিচারকাজও অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময়।


এ ক্যটাগরির আরো খবর..