× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

হুমকির মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য

admin
হালনাগাদ: রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯

প্রাকৃতিক সৌন্দর্যের আবাসভূমি খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় সবুজ প্রকৃতির ক্যাম্পাস। পড়াশোনা ও শিক্ষা, গবেষণার পাশাপাশি দেশ জুড়ে সুনাম রয়েছে এখানকার অতিথি পাখি, প্রজাপতি, লাল-নীল শাপলা, কাঠবিড়ালিসহ ক্যাম্পাসজুড়ে গাছ-গাছালির। প্রতিদিন প্রকৃতিপ্রেমী হাজারো দর্শনার্থীদের আগমনে মুখরিত থাকে পুরো ক্যাম্পাস এলাকা।

গত কয়েকদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যত্রতত্র আগুন দিয়ে পোড়ানো হচ্ছে সবুজ প্রকৃতি। এতে প্রকৃতি বিনষ্টের পাশাপাশি জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিবছরের মতো এবছরেও একটি অসাধু কুচক্রী মহল ক্যাম্পাসের সবুজ প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের পায়তারায় নেমেছে। থেমে নেই কুচক্রী মহলের দৌরাত্ম্য। বেড়েই চলেছে তাদের খামখেয়ালীপনা। ফলে ক্যাম্পাসের সুষ্ঠু সুন্দর পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, ক্যাম্পাসের সুইমিং পুল, মীর মশাররফ হল সংলগ্ন এলাকা, কেন্দ্রীয় গ্রন্থাগার, খেলার মাঠ সংলগ্ন মন্দির এলাকাসহ বিভিন্ন জায়গায় বিশাল এলাকা জুড়ে সবুজ প্রকৃতি পুড়িয়ে ফেলা হচ্ছে। অপ্রয়োজনে আগুন দিয়ে বুনো পাখি ও কীটপতঙ্গের বিচরণ স্থল ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। এদিকে অতিথি পাখির বিচরণস্থল লেকগুলোও দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইতোমধ্যে প্রশাসনিক ভবন সংলগ্ন লেকের পার্শ্ববর্তী ঝোপ-জঙ্গল কেটে ফেলা হয়েছে। আগুন দিয়ে ঝোপঝাড় পুড়িয়ে ফেলায় কমেছে সবুজ প্রকৃতির বিশাল এলাকা।

বিভিন্ন সূত্রে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঝাড়ুদার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ ক্যাম্পাস পরিষ্কার করার নামে বেশিরভাগ সময় বিভিন্ন ছোট ছোট জঙ্গলে আগুন দিয়ে থাকেন তারা। প্রতি বছর বসন্তকাল আসার আগ মুহূর্তে দেখা যায় ক্যাম্পাসের সবুজ প্রকৃতি ধ্বংস করার এ দৃশ্য।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন এলাকায় এক কর্মচারী জঙ্গল পরিষ্কারের নামে শুকনো ঘাস ও ঝোপে আগুন ধরিয়ে দেয় ফলে বিশাল এলাকা পুড়ে যায়। এমন চিত্র দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি জায়গায়। এ নিয়ে ইতোমধ্যে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রকাশ্যে সরব হলেও বন্ধ হয়নি এই কর্মকাণ্ড। প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়নি কোনও দৃশ্যমান পদক্ষেপ।


এ ক্যটাগরির আরো খবর..