× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন ও ডেলিভারী বেড বিতরণ করা হয়। মঙ্গলবার সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদস সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, কমিউনিটি কিনিকের প্রতিনিধি, হুইল চেয়ার গ্রহণকারি ও বিভিন্ন স্কুলের বাইসাইকেল গ্রহিতা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সদর উপজেলায় এডিবি ও জাইকার অর্থায়নে ২২টি ইউনিয়নের মধ্যে ৬৫টি বাইসাইকেল, ৩৫টি হুইল চেয়ার ও ৩৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নতমানের ২১টি ডেলিভারী সেট ও একটি করে টেবিল বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..