× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ডেস্ক

হিমাংশীর ৭ দিনের বিবাহিত জীবন শেষ কাশ্মীরে হামলায়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
কাশ্মির

ভারত-শাসিত কাশ্মীরে মঙ্গলবারে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইরান, ইসরায়েল – সকলেই ঘটনার তীব্র নিন্দা করে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

ঘটনার সময়ে সৌদি আরব সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফর কাটছাঁট করে বুধবার ভোরে তিনি ভারতে ফিরে এসেছেন।

ভারতের জাতীয় পতাকায় মোড়া কফিনে স্বামীর দেহ। মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরে বন্দুকধারীদের বুলেটের সঙ্গেই মাত্র সাত দিনের বিবাহিত জীবনের শেষ হয়ে গেছে হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা হিমাংশী নরওয়ালের।

মঙ্গলবার থেকেই পহেলগামের বৈসরনে স্বামী বিনয় নরওয়ালের মৃতদেহের পাশে তার চুপচাপ বসে থাকার ছবি ঘুরে বেড়িয়েছে সামজিক মাধ্যমে। বুধবার (২৩ এপ্রিল) সেই তরুণীই স্বামীর কফিনের সামনে দাঁড়িয়ে স্যালুট দিলেন।

এদিন দিল্লি বিমানবন্দরে স্বামীর কফিনবন্দি দেহের সামনে অঝোরে কাঁদতে কাঁদতে হিমাংশী বলতে থাকেন, ‘প্রার্থনা করি, তোমার আত্মা যেন শান্তি পায়…তুমি আমাদের গর্ব।’ এরপর তাকে সামলাতে দেখা যায় পরিবারের অন্যদের। কফিনের পাশে দাঁড়িয়ে স্যালুট দেন হিমাংশী।

বুধবার যখন দিল্লি বিমানবন্দরে নৌসেনার তরফে বিনয় নরওয়ালকে শেষ শ্রদ্ধা জানানো হয়, তখনই সেখানে উপস্থিত ছিলেন হিমাংশী ও তার পরিবারের অন্য সদস্যরা। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী লেফটেন্যান্ট বিনয়কে শেষ শ্রদ্ধা জানান।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুসারে, গত ১৬ এপ্রিল বিয়ে হয় বিনয় নরওয়াল ও হিমাংশীর। বিনয় কেরালার কোচিতে থাকেন। হিমাংশীর বাড়ি হরিয়ানার গুরুগ্রামে। ১৯ এপ্রিল বিয়ের প্রীতিভোজের পর মধুচন্দ্রিমায় ইউরোপ যাওয়ার পরিকল্পনা বাতিল করে কাশ্মীর যেতে চান দম্পতি।

সব ঠিকই ছিল। মঙ্গলবার বৈসরন ভ্যালিতে ভেলপুরি খাচ্ছিলেন দু’জনে। সেই সময়ই হঠাৎ শুরু হয় হামলা। কিছু বুঝে ওঠার আগেই একে-৪৭ রাইফেলের গুলিতে বিদ্ধ হন বিনয়।


এ ক্যটাগরির আরো খবর..