× Banner
সর্বশেষ
নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ফেসবুক পেজ চিটাগাং নিউ

হিন্দু শ্যালিকার সম্পত্তির লোভে ধর্মান্তরের চেষ্টা অবশেষে খুন করে কবর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
সম্পত্তির লোভে ধর্মান্তরের চেষ্টা

সম্পত্তির লোভে ধর্মান্তরের চেষ্টা । চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার নানুপুর পোস্ট অফিস সংলগ্ন পরিমল দাশের বড় মেয়ে মুসলিম বিয়ে করায় ছোট মেয়েকে সম্পত্তি উইল করে দিয়েছেন তিনি। শ্বশুরের সম্পত্তির লোভে ধর্মান্তরের চেষ্টা ও শ্যালিকাকে খুন করে কবর দেয়ার অভিযোগ উঠেছে বড় জামাইয়ের বিরুদ্ধে। ফেসবুক পেজ চিটাগাং(  Chittagong New ) থেকে এসব তথ্য জানা যায়। সম্পত্তির লোভে ধর্মান্তরের চেষ্টা

গত ২৪শে সেপ্টেম্বর বনশ্রী দাশের কাকাতো ভাই ইলু দাশকে ফোন করে বনশ্রী দাসকে কবর দেওয়ার কথা জানান নানুপুরের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেলিম।

ফেসবুক পেজ চিটাগাং নিউ (  Chittagong New ) থেকে জানা যায়, ফটিকছড়ি উপজেলার নানুপুর পোস্ট অফিস সংলগ্ন পরিমল দাশের বাড়ী। পরিমল দাশের দুই মেয়ে জয়শ্রী দাশ ও বনশ্রী দাশ। উনি পতেঙ্গা স্টীল মিলে টাইপিস্ট হিসেবে চাকুরী করতেন। উনার বড় মেয়ে জয়শ্রীকে ২০০১ সালে জোর করে তুলে নিয়ে বিয়ে করেন চট্টগ্রাম শহরের শের শাহ কলোনীর বাসিন্দা মোঃ– । বিয়ের পরে পরিমল দাশ ও তার ছোট মেয়ে বনশ্রী দাশকে ধর্মান্তরের চেষ্টা করে জয়শ্রীর স্বামী ও তার দলবল। জয়শ্রী দাশের স্বামীর হুমকিতে ভয়ে ভীত থাকতেন পরিমল দাশ। তাই একসময় তার সমস্ত(দুই কোটির বেশি মূল্যের) সম্পত্তি ছোট মেয়ে বনশ্রী দাশের নামে উইল করে দেন এবং বনশ্রীর নামে ৮০ লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রাখেন। এর ফলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জয়শ্রী দাশের স্বামী।  ২০১৯ সালের নভেম্বর মাসে অজ্ঞাত কারণে পরিমল দাশের মৃত্যু হয়। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

পরিমল দাশ মারা যাওয়ার পর বনশ্রী দাশকে আরও বেশী ধর্মান্তর হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন জয়শ্রীর স্বামী।

২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে মাস্টার্স প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন বনশ্রী। বনশ্রী নিরাপত্তাহীনতায় ভুগছিলেন অনেক বছর। শ্বশুরের সমস্ত সম্পত্তি হাত ছাড়া হয়ে যাচ্ছে ভেবে জয়শ্রী দাশের স্বামী ক্ষিপ্ত হয়ে বনশ্রী দাশের উপর দীর্ঘদিন মানসিক অত্যাচার করতো। মুসলিম হওয়ার জন্য চাপ সৃষ্টি করতো। লেখাপড়ার সুবাদে বাবা জীবিত থাকতেই চট্টগ্রাম শহরের অক্সিজেন এলাকার বাসায় বাবার সাথেই বসবাস করে আসছিল বনশ্রী দাশ। বাবা পরিমল দাশের মৃত্যুর পরেও ঐ বাসায় বসবাস করছিলেন। হঠাৎ নিখোঁজ হয়ে যায় বনশ্রী দাশ।

গত ২৪শে সেপ্টেম্বর বনশ্রী দাশের কাকাতো ভাই ইলু দাশকে ফোন করে বনশ্রী দাসকে কবর দেওয়ার কথা জানান নানুপুরের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেলিম। পরিমল দাশের ন্যায় বনশ্রী দাশের মৃত্যু রহস্য স্থানীয় প্রভাবশালী মহলের ক্ষমতায় অভিযোগ না হওয়ায় ও তদন্তের অভাবে চাপা পড়ে যাচ্ছে।

বিষয়টি জানাজানি হওয়ায় বনশ্রী দাশের কাকিমা মুন্নী দাশকে জিজ্ঞেস করা হলে তিনি রেগে গিয়ে বলেন এই খুনের বিষয়ে কোনও মামলা মোকদ্দমা করা যাবেনা।

ফটিকছড়ির নানুপুর গ্রামের পৈতৃক ভাগের সম্পত্তির বর্তমান মূল্য দুইকোটি টাকার উপরে। সবার সন্দেহ ওই সম্পত্তির জন্য খুন হয়েছে বনশ্রী। এ বিষয়ে মুখ খুলতে নারাজ বনশ্রীর কাকিমা মুন্নী দাশ  এবং তার ছেলে ইলু দাশ।

বনশ্রী দাশ খুন হওয়ার এক সপ্তাহ পর বনশ্রী দাশের নামে সম্পত্তি বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে জয়শ্রী দাশের কাকীমা মুন্নী দাশ, সুমল দাশ ও ইলু দাশ ও জয়শ্রী দাশের স্বামী। সবার কাছে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বনশ্রীর হত্যাকাণ্ডে এরা জড়িত। সন্দেহের তীর জয়শ্রী দাশের কাকীমা ও স্বামী মোঃ তিতুমীরের দিকে।

ঘাতকদের হুমকির ভয়ে মামলা দায়ের করার সাহস পায়নি কেউ। স্থানীয় এলাকাবাসী আশা করছে যে, একমাত্র প্রশাসনের সহায়তায় বেরিয়ে আসবে বনশ্রী দাশের আসল খুনী কে এবং কেন তাকে খুন করা হলো?

তথ্য সূত্রঃ ফেসবুক লিঙ্ক

হিন্দু শ্যালিকার সম্পত্তি পাওয়ার লোভে ধর্মান্তরের চেষ্টা অবশেষে খুন

হিন্দু শ্যালিকার সম্পত্তি পাওয়ার লোভে ধর্মান্তরের চেষ্টা অবশেষে খুন


এ ক্যটাগরির আরো খবর..