× Banner
সর্বশেষ
২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে সুন্দর রবিদাসের সম্পত্তি দখলে বাড়িঘরে হামলা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
হিন্দু বাড়িতে ইউপি সদস্যের হামলা

প্রাণঘাতি করোনা ভাইরাস আতংকেও থেমে নেই হিন্দু নির্যাতন। বগুড়ার গনকপাড়া গ্রামের সংখ্যালঘু হিন্দু রবিদাসের বাড়ীতে হামলা, ভাংচুর, মারধর, লুট ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় ইউপি সদস্য ও তার পেটোয়া বাহিনী।
শনিবার (২৫-০৪-২০২০ ) সন্ধা ৬টায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার গনক পাড়া গ্রামে স্থানীয় ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে এঘটনা ঘটে।
সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, মৃত সুন্দর রবিদাসের ছেলে শ্রী ফকির রবিদাস ও শ্রী ঝুলন রবিদাসের নিকট হতে ০৬ শতাংশ বসত বাড়ীর জমি কিনে ওই এলাকার মোঃ নুরু ইসলামের ছেলে ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ তরিকুল ইসলাম৷ ক্রেতা মোঃ তরিকুল ইসলামের কবলা দলিলে যেখানে জমি কিনে সেখানে প্লট না কেটে চালাকি করে অবৈধ ভাবে পাশের প্লটে কবলা দলিলে ম্যাপ কেটে নেয় ৷ এর রেশধরে গত বেশকিছু দিন পূর্বে হতে মেম্বার মোঃ তরিকুল ইসলাম নানান ভাবে বাদী শ্রী সুমল গং এর সাথে তাল বাহানা করতে থাকে গন্ডগোল করার জন্য৷ এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধায় মোঃ তরিকুল ইসলাম ইউ , পি মেম্বার প্রায় ৫০/৬০ জন ভাড়া করা সন্ত্রাসী লোক দেশীয় অস্ত্র সস্ত্র লাঠি সোঠা নিয়ে আক্রমন করে শ্রী সুমল রবিদাসের বসত বাড়িতে।
তারা আক্রমন করে প্রথমে তাদের সেলুন দোকান, এরপর বসত বাড়ীতে ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগ করে এবং তার গর্ভবতী ছোট ভাই বউ এর পেটে লাথি মারে বলে দাবি করেন পরিবারটি।‌
শ্রী সুমল রবিদাসের ভাই নিখিল রবিদাস জানান, ইউ পি মেম্বার মোঃ তরিকুল ইসলামের সন্ত্রাসী বাহীনি তাদের ঘরের কাঠের খাট, ড্রেসিং টেবিল, ঘরের বেড়া ভাঙচুর,ঘরে রক্ষিত বিভিন্ন জিনিস পএ ভাঙচুর ও নগদ ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকা, দের ভরি সোনা, লুট করে নিয়ে গেছে তারা ৷ আরও জানায় যে, বর্তমানে তাদের ঘরে খাবারের কোন ব্যবস্থা পর্যন্ত নেই ৷ প্রতিক্ষণে ক্ষণে মেম্বারের সন্ত্রাসী বাহিনি হুমকি ধামকি ও দেশ ত্যাদের হুমকি দিয়ে যাচ্ছে ৷
শ্রী সুমল রবিদাস বাদি হয়ে ২১জনকে আসামি করে মামলা দায়ের করেন ৷মামলা নং ০৮ তাং ২৬/০৪/০২০ ইং ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৮০/৩৩৫/৩৩৬/৪২৭/৫০৬ দণ্ডবিধি।
এই মামালার আসামিরা হলেন, মোঃ তরিকুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মোঃ পিকু মিয়া, মোঃ নুরু মিয়া, মোঃ আব্দুর হালিম, মোঃ পিন্টু, মোঃ নাসু, স্বপন মিয়া, রন্জু মিয়া, বিপুল,পান্না মিয়া , লাবলু মিয়া, সুকুর আলী, আলীম, মোকাম, সাকিল, আশাফুল, হাল্লু , ফকিরা,ঝুলন ও রবিন ৷
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, দুর্স্কৃতিকারীর কোন স্থান নেই এই দেশে৷ তিনি বলেন ” ঘটনাটি শুনতে পেরে আমি অফিসার পাঠাই এবং এ সংক্রান্তে আইন গত পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি তাকে জানান।
নারচি ইউনিয়ন পরিষদের চেয়ারমান আলতাফ হোসেন জানান, তার পরিষদের UP সদস্য ভাল কাজ করে নাই৷ তিনি ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন,আমি এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..