কাশ্মীরে ৬০০ বছর আগে মুসলমান কারা ছিল? সবাই কাশ্মীরি পণ্ডিত ছিল। তারা ইসলাম গ্রহণ করেছিল। সবাই এই ধর্মে জন্মগ্রহণ করেছে,” বেশিরভাগ ভারতীয় মুসলমান হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি (ডিপিএপি) চেয়ারম্যান গুলাম নবি আজাদ।
ভারতের ডোডা জেলায় এক সমাবেশে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি (ডিপিএপি) প্রধান এমন মন্তব্য করেছেন।
গুলাম নবি আজাদ আরও বলেন, হিন্দু ধর্ম অনেক পুরনো। ইসলাম মাত্র ১,৫00 বছর আগে অস্তিত্ব লাভ করেছিল। কেউ বাইরে বা ভিতরে থেকে আসেনি। তাদের মধ্যে প্রায় ১0-২0 জন (মুসলিম) নিশ্চয়ই বাইরে থেকে এসেছে, কিছু মুঘল সেনাবাহিনীতে ছিল,” বাকি সবাই হিন্দু থেকেই ইসলাম গ্রহণ করেছে।
সাবেক জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ড. গুলাম নবী আজাদ বলেন, হিন্দুরা মারা গেলে তাদের দাহ করা হয়। তিনি বলেন, “এগুলো বিভিন্ন জায়গায় পুড়িয়ে ফেলা হয়। তাদের ছাই নদীতে রাখা হয় যা পানিতে মিশে যায় এবং আমরা সেই পানি পান করি।” “পরে, কে দেখে যে জলে তাদের পোড়া ছাই রয়েছে? লোকেরা সেই জল পান করে।”
গুলাম নবী আজাদ বলেন, একইভাবে মুসলমানদের মাংস ও হাড় দেশের মাটির অংশ হয়ে গেছে। “তারাও এই ভূখণ্ডের অংশ হয়ে গেছে। তাদের মাংস ও হাড় ভারত মাতার মাটির অংশ হয়ে গেছে। হিন্দু-মুসলমান উভয়েই এই ভূমিতে মিশে গেছে। তাদের মধ্যে পার্থক্য কী?”
গুলাম নবী আজাদ বলেন, “রাজনীতিতে যে ধর্মের আশ্রয় নেয় সে দুর্বল। রাজনীতিতে ধর্মকে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা উচিত নয়। হিন্দু-মুসলিম নামের ভিত্তিতে ভোট দেওয়া উচিত নয়। “