× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

হিন্দুরা জাগ্রত না হলে অচিরেই চিড়িয়াখানায় দেখতে হবে -গোবিন্দ প্রামাণিক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

উত্তম কুমার রায়ঃ  হিন্দুরা জাগ্রত না হলে অচিরেই চিড়িয়াখানায় দেখতে হবে! বললেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক।

আজ ১৯ এপ্রিল(শুক্রবার) নীলফামারী শহীদ মিনার চত্বর জেলা হিন্দু মহাজোটের সম্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি প্রনয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, হিন্দুরা জাগ্রত না হলে বাংলাদেশে অচিরেই আফগানিস্তানের মতো এইদেশেও হিন্দু শুন্য হবে, তাই জাতির অস্তিত্ব রক্ষা ও নিজেদের বংশ পরিচয় টিকিয়ে রাখতে, নিজ প্রয়োজনে লোভ লালসা ত্যাগ করে বিনা স্বার্থে, দলে দলে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংখ্যালঘুদের জন্য সংসদে ৫০টি সংরক্ষিত আসনের দাবি করেন।।

সম্মেলনে হিন্দুদের চলমান নানা মুখী সমস্যার সমাধান ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আরো বক্তব্য রাখেন মহাজোটের নির্বাহী সভাপতি এ্যডভোকেট দীনবন্ধু রায়,প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, যুগ্ন মহাসচিব উদয় কুমার বসাক, রংপুর বিভাগীয় সভাপতি পুলক বসাক প্রমুখ।

বক্তব্য শেষে জুয়েল রায়কে নীলফামারী জেলা সভাপতি ও বিপুল চন্দ্র রায় কে সাঃ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করেন সম্মেলনের সভাপতি অপু কুন্ডু।


এ ক্যটাগরির আরো খবর..