× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে মসজিদ কমিটির উড়ো চিঠি

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ মার্চ, ২০১৯

বোচাগঞ্জ উপজেলার চৌরঙ্গী বাজারে জয়ন্ত রায়ের দোকানের সামনে একটি হাতের লেখা উড়োচিঠি পাওয়া যায়,চিঠিতে স্থানীয় হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হবে যদি শ্মশানের জায়গা মসজিদ কমিটিকে হস্তান্তর না করা হয় বলে হুমকি দিয়েছেন।

উড়োচিঠিটি পাওয়ার পর জয়ন্ত রায় ও অভয় চন্দ্র রায় স্থানীয় চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফছার আলী,বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বোচাগঞ্জ থানার ইনচার্জ আব্দুর রৌফ মন্ডলকে অববিহিত করেন বলে জানান।
হাতের লেখা উড়োচিঠিতে লেখা আছে…..
”বিসমিল্লাহির রাহমানির রাহীম”
বরাবর,
মসজিদ কমিটির পক্ষে জানানো যাচ্ছে যে যদি শ্মশানের জায়গা মসজিদ কমিটিকে আশ্রয় না দেওয়া হয় তবে স্থানীয় হিন্দুদের প্রর্কাশে পায়ের রগ কেটে দেওয়া হবে,যতই বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফছার আলী এবং নৌকা পাশে থাক তবুও কেও রেহাই পাবে না,ইচ্ছে করলে একদিনে বোম মেরে উড়িয়ে দিতে পারি কিন্তুু গডফাদার হুকুম করছেন না,অনেক দিন ম্যানেজ করছি আর না,প্রত্যেক হিন্দুকে আমাদের কথায় চলতে হবে,বেশী দিন নেই মনে হয় পাশের হিন্দুরা থাকতে পারবে।বেশি বাড়াবাড়ি করলে প্রয়োজনে বাড়িঘর পর্যন্ত জ্বালিয়ে দিবো,বর্তমান টিওনো বদলি হলে শশ্মানে ফারুক ভাই হাল মারবে,
ইতি।
প্রচারে মসজিদ কমিটি ও ইসলাম।।
এইবিশয়ে মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান সি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।।এমন চিঠিতে স্থানীয় হিন্দুদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানান সনকাই চৌরঙ্গী মহাশ্মশানের সভাপতি ভরত চন্দ্র রায়।।
উল্লেখ মহাশ্মশানের কালী মন্দির ও সমাধিস্থল ভাংচুরের বিশয়ে বোচাগঞ্জ থানায় ইতিপূর্বে অভয় চন্দ্র রায় ও সুকুমার রায় বাদী হয়ে পৃথকভাবে দুইটি মামলা দায়ের করেন এবং দিনাজপুর উত্তর শিবির সভাপতি আমানুল্লাহ সরকার বাদী হয়ে মসজিদ জায়গা দখলের চেষ্টা,মসজিদ ভাংচুর ও দোকানে ১০লক্ষ টাকার মালামাল লুট এমন অভিযোগে দিনাজপুর কোর্টে মামলা দায়ে করেন।।


এ ক্যটাগরির আরো খবর..