× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ব্রিটেন সরকারের

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে হিজবুল্লাহর  ব্রিটেনে থাকা সম্ভাব্য সব রকমের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেন। তখন তিনি বলেছিলেন, হিজবুল্লাহর রাজনৈতিক শাখা ও সামরিক শাখাকে লন্ডন এখন আর পার্থক্য করতে পারছে না। ব্রিটিশ অর্থ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে গতকাল শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে এবং তাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ ব্রিটেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্রিটিশ সরকারের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার সঙ্গে যারা সহযোগিতা করবে না তাদের ভূমিকাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এর আগে, ২০০১ সালে ব্রিটেন হিজবুল্লাহ বহি:নিরাপত্তা ইউনিটকে এবং ২০০৮ সালে সামরিক শাখাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছিল। গত বছর ব্রিটিশ সরকার হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করে।


এ ক্যটাগরির আরো খবর..