× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও  দোয়া  মাহফিল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
কালকিনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মাদারীপুরের কালকিনি পৌরসভা আ.লীগের আয়োজন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে  কালকিনি উপজেলা  আ.লীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভা ও দোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত  মহিলা সংসদ সদস্য  ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম।  পৌরসভা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আশ্রাফ বেপারীর সভাপতি ও সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসেনের সঞ্চালনে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, সোহেল রানা মিঠু, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, উপজেলা কৃষকলীগের আহব্বায়ক এমদাদুল সরদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন আ.লীগ নেতা লুৎফার সরদার,  সাবেক ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সবুজ, সাবেক সাধারন সম্পাদক ইলিয়াশ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ফরিদ সরদার, উপজেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী হোসেন, পৌরসভা আ.লীগের সহপ্রচার সম্পাদক রিপন তালুকদার ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল সহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..