যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোয়াইব হোসেন (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বাঘারপাড়া-খাজুরা সড়কের নলডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার ও হেলপারকে পুলিশ হেফাজতে দিয়ে ক্ষুদ্ব জনতা। নিহত সোয়াইব উপজেলার রায়পুর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে রায়পুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, তিনটি বাইসাইকেলযোগে তিনজন শিশু শিক্ষার্থী রায়পুরের দিকে যাচ্ছিল। নলডাঙ্গা এলাকায় পৌচ্ছেলে বাঘারপাড়ার দিক থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-১৬-২৮০২) নাম্বারের একটি ধান বোঝাই ট্রাক সোয়াইবের বুকের উপর দিয়ে ট্রাক উঠিয়ে দিলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়পুর পুলিশ ক্যাম্পের সহকারি অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে নিহতের পরিবার ও ট্রাক মালিকেরা কথা বলে মিমাংসার চেষ্টা করছে। নিহতের পরিবার মামলা করলে, মামলা নেয়া হবে।



