কুড়িগ্রামের ফুলবাড়ীতে কোন পর্যটন কেন্দ্র না থাকায় শেখ হাসিনা সেতুতে হাজারও মানুষের ভিড়

রতি কান্ত রায়, কুড়িগ্রাম(প্রতিনিধি):তাং:০৮/০৬/১৯ ঈদের প্রথম দিন বিকাল থেকে ঈদের পর আজ  বিকালে ধরলার পাড়ে হাজারও মানুষের ভিড় দেখা গেছে।কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড় ছিল মানুষের ঢলে উৎসব মুখর।
আনন্দ উদযাপন করতে কেউ ঘুরছেন পায়ে হেঁটে, কেউ রিকশা, ইজিবাইক, বাইসাইকেল, মোটরসাইকেলে। কেউ মেতেছেন মহিষের গাড়ি নিয়ে। আবার কেউ ডিঙ্গি নৌকায় চেপে ঘুরছেন ধরলার বুকে।
ঈদ উৎসবকে কেন্দ্র করে ধরলা পাড়ে বসেছে ছোটবড় দোকানের পসরা। পাওয়া যাচ্ছে ফুচকা, চানাচুর, আইসক্রিম, বেলুন, মেয়েদের চুড়ি-ফিতা। বড়বাড়ি থেকে অাসা বেলুন বিক্রিতা মো: মমিনুল ইসলাম জানান, বেলুন  বিক্রি  হচ্ছে দেদারসে।
নদীর পাড়ে ঘুরতে আসা কুড়িগ্রাম সংসদীয় ১ আসনের এমপি মহাদয়ের এ্যাম্বাসেডর, সাবেক গণযোগাযোগ বিষয়ক বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ শাখা ও ঢাকাস্থ রংপুর বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ এর সহ-সভাপতি তিতুমীর কলেজ।  আপেল খন্দকার জানান, ঈদের আনন্দ উপভোগ করতে আমরা নাগেশ্বরী থেকে এসেছি। এসে ভালো লাগছে। শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড়ে পর্যটন কেন্দ্রের দাবি জানাচ্ছি।
লালমনিরহাট থেকে সোনালী আক্তার ও মোনালিসা এবং নাগেশ্বরী উপজেলা থেকে সাথী, জীবন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারের সঙ্গে এখানে এসেছি। সব মিলিয়ে আমরা এবারের ঈদ আনন্দটা উপভোগ করেছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।